
ঢাকাঃ উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) অভ্যন্তরীণ রুটে ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা এবং আন্তর্জাতিক রুটের জন্য ৯৫ সেন্ট থেকে কমিয়ে ৮৫ সেন্ট নির্ধারণ করা হয়েছে। এতে লিটারে দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।মঙ্গলবার (৭ জুলাই)নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম (বুধবার ৮ জুলাই) রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে। এর আগে গত ৭ জুন লিটারপ্রতি ১৫ টাকা করে দাম কমানো হয়।২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল, প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে।আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগপর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে। তবে একই মাসে একাধিকবার দাম সমন্বয়ের রেকর্ডও রয়েছে।













